সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে রেলওয়ের উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় রেলওয়ের ভূমিসম্পত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ।
অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা রোকনুজ্জামান (আরএনবি), রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ, এসআরবি-১১ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিসের পক্ষে সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়াও অভিযানে অংশ নেন।
রেলওয়ের ভূমিসম্পত্তি দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে দখল করা রেলওয়ের জমি উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।