আড়াইহাজারে গোপন গোডাউনে ৫ কোটি টাকার বন্ডের সুতা জব্দ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৮০ কাউন্টের সুতা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা গ্রামের হাজী আব্দুস সালাম মার্কেটের একটি গোপন গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৪০০ বস্তা (কার্টন) সুতা উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নরসিংদীর মাধবদী এলাকায় একটি গাড়ি থেকে প্রথমে বন্ড সুবিধায় আমদানি করা কিছু সুতা আটক করা হয়। ওই ঘটনার সূত্র ধরে আড়াইহাজারের পুরিন্দায় গোপন গোডাউনটির সন্ধান পাওয়া যায়। পরে কাস্টমস কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সুতা উদ্ধার করেন। জব্দ করা সুতার আনুমানিক বাজারমূল্য ৪ থেকে ৫ কোটি টাকা বলে জানা গেছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘ঘটনার সূত্রপাত হয়েছে মাধবদীতে। পরবর্তীতে এর গোডাউন আড়াইহাজারে পাওয়া যায়। অভিযানটি কাস্টমস কর্তৃপক্ষ পরিচালনা করেছে। পুলিশ শুধু তাদের সহযোগিতা করেছে।