বন্দরে মাদকসেবীসহ বিভিন্ন অপরাধ ৩ জন গ্রেফতার
নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানর দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল দীপংকর ঘোষের প্রত্যক্ষ নেতৃত্বে এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন এর অংশগ্রহনে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
গ্রেফাতারী পরোয়ানা মূলে ১২/০৯/২০২৬ তারিখ রাতে বন্দর থানা এলাকা হতে আসামী ১। শিউলী আক্তার (৪৭), স্বামী-মোঃ বাদল, পিতা-জয়নাল উদ্দিন, মাতা-হোসনারা বেগম, সাং-দক্ষিণ ঘাড়মোরা (শওকত সর্দারের বাড়ী) ওয়ার্ড নং-৩, নং কলাগাছিয়া, ইউনিয়ন, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ, ৭। মোঃ সুজন, পিতা-আহাম্মেদ শাহজাহান, সাং-ছৈয়ালবাড়ী ঘাট, খালপাড়, মদনগঞ্জ, থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জঞ্জদ্বয়‘কে গ্রেফতার করা হয়। ইং ১০/০৯/২০২৬ খ্রি. রাতের বেলা বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ১ (এক) জন মাদকসেবী‘কে গ্রেফতার করা হয়। সর্বমোট ০৩ জনের আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।