বেলজিয়াম প্রবাসী আরিফুর রহমান আরিফের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল
নারায়ণগঞ্জের ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার বাসিন্দা ও বেলজিয়াম প্রবাসী আরিফুর রহমান আরিফ বেলজিয়ামে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও বন্ধু মহলে নেমে এসেছে শোকের ছায়া।
মরহুম আরিফুর রহমান আরিফের আত্মার মাগফেরাত কামনা করে তার বন্ধু মহলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত বন্ধুরা আরিফুর রহমান আরিফের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তারা বলেন, আরিফ ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ ও বন্ধুবৎসল। তার অকাল মৃত্যুতে আমরা একজন প্রিয় বন্ধুকে হারিয়েছি। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।
এ সময় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।