ফতুল্লার ইসদাইরে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি, পুলিশসহ আহত অন্তত ৪
নারায়ণগঞ্জের ইসদাইরে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত দুইজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইসদাইর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তবে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যোগাযোগ করা হলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী মুঠোফোনে বলেন, "ইসদাইরে একটি ঘটনা ঘটেছে। তবে, এখনই কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত জানানো হবে।”
এদিকে, প্রেস নারায়ণগঞ্জʼর এক প্রতিবেদক নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে জানিয়েছেন, গোলাগুলির ঘটনায় দুʼজন এ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে একজন পুলিশ সদস্য।