ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা শামীম তালুকদার গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় শামীম তালুকদার নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শামীম তালুকদার নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুবলীগ নেতা বলে স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।