সোনারগাঁয়ে ঝোপ থেকে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর বালুরমাঠ এলাকায় ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব-১১, সিপিসি-১-এর একটি আভিযানিক দল কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাই ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত কয়েকজন ব্যক্তি সেখান থেকে দ্রুত পালিয়ে যান।
পরে ওই এলাকার ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।