সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক যুগের চিন্তা পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রাকিবুল ইসলামের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন মহানগর জামায়াতের নেতারা।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে রাকিবুলের বাড়িতে যান তারা। এ সময় আহত সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন জামায়াতের নেতারা।
এই সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার, প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা হাফেজ আব্দুল মোমিন, আলীরটেক ইউনিয়নের সভাপতি মুরাদ হোসেন।
জামায়াতে ইসলামীর নেতারা রাকিবুলের চিকিৎসার বিষয়ে খোঁজখবর করেন এবং পরে তারা মোনাজাতে তার সুস্থতা কামনায় দোয়া করেন।
তারা এ সময় সাংবাদিক রাকিবুলের প্রয়োজনে পাশে আছেন বলেও আশ্বস্ত করেন।
গত ২৪ জুন রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কাশীপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত হন।