বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনে আনোয়র হোসেন বন্দর থানা শাখার সভাপতি নির্বাচিত
বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ার হোসেন। বন্দরের নাসিক ২৩ নং ওর্য়াডস্থ আনোয়ার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ আনোয়ার হোসেনকে সভাপতি করে ১১ সদস্যের কমিটি ঘোষনা করেছেন। কেন্দ্রীয় কমিটির মহাসচিব মিজানুর রহমান সরকার ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমানের ১৯ জুলাই কমিটি (২০২৬-০৭)'র অনুমোদন দেন।
নাসিক ২৩ নং ওর্য়াডস্থ বন্দর অঞ্চল অফিস সংলগ্ন আনোয়ার মডেল স্কুল। স্কুলের প্রতিষ্ঠাতা, তেমনি একজন ইংরেজি শিক্ষক। ইংরেজি শিক্ষক আনোয়ার হোসেন ছাড়া বর্তমানে ও ওর্য়াডে ইংরেজি ও ভালোমানের মনমানসিকতার পাওয়া কষ্টকর। মোঃ আনোয়ার হোসেন একজন শুধু শিক্ষক নয়, অনেক শিক্ষার্থীর আশা ও ভরসারস্থান। ক্রীড়াপ্রেমী, সাংস্কৃতিক মনা, শিক্ষানুরাগী, সমাজ সেবায়ও রয়েছে তার ব্যাপক অবদান। মোঃ আনোয়ার হোসেনকে৷ শুধু শিক্ষকের মানদন্ডে হিসাব করলে অনেকাংশে ভুল হবে। শিক্ষকতাকে তিনি পেশা হিসাবে নিলেও বাণিজ্যিক কারিশমায় তাকে গ্রাস করতে পারেনি। শিক্ষকতা যে একটা মহান পেশা তার উদাহরন মোঃ আনোয়ার হোসেন। সৃষ্টিকর্তা শিক্ষক আনোয়ার হোসেনকে সামাজিকভাবে যে খ্যাতি দিয়েছে তার উপর বর করে অনেক কিছুর পরিবর্তন করার মেধাও অকল্পনীয়।
সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমি আন্তরিকভাবে আপনার বিশ্বাস, আস্থা এবং সমর্থন প্রশংসা করি। আমি কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।