মাদক বিতর্কের পর এবার নারী কেলেঙ্কারির অভিযোগে তোলপাড়, ছাত্রদল নেতা জুম্মানকে ঘিরে নতুন বিতর্ক
এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জুম্মানকে ঘিরে একের পর এক বিতর্ক সৃষ্টি হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অনেকেই।
এর আগে, মাদক ব্যবসায় রাজি না হওয়া এবং দাবিকৃত টাকা না পাওয়ার জেরে সিজান নামে এক যুবককে ছিনতাইকারী আখ্যা দিয়ে মারধরের মাধ্যমে হত্যার অভিযোগ ওঠে আল ফালাহ সংগঠনের বিরুদ্ধে। ওই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে জুম্মানের নাম আলোচনায় আসে।
এ ঘটনায় জুম্মানের বাবা জিলানী ফকিরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও জুম্মানের নাম মামলায় না থাকায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, জুম্মানের বাবার বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদক-সংক্রান্ত মামলা রয়েছে এবং জুম্মান নিজেও অতীতে মাদক-সংশ্লিষ্ট নানা অভিযোগে আলোচিত ছিলেন। এমন অবস্থায় মাদক ও ছিনতাইয়ের অভিযোগ তুলে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে বলে অভিযোগ করেন তারা।
এদিকে, মাদক-সংক্রান্ত বিতর্কের রেশ কাটতে না কাটতেই জুম্মানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে, যা নিয়ে নারী কেলেঙ্কারির অভিযোগ ও নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জুম্মান বলেন, “ছবিতে থাকা মেয়েটি আমার চাচাতো বোন। এটি অনেক আগের একটি ছবি। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।”
তবে বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মীদের দাবী এত বিতর্কের পরও ছাত্রদল নেতা জুম্মানের বিরুদ্ধে ব্যাবস্থা না নেওয়ায় অনেকটা অবাক তারা।
এছাড়াও এলাকাবাসীও জুম্মানের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়ার আহবান জানানো হয়েছে