আওয়ামীলীগের পদধারী নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি নাহিদ হাসান সবুজের ভূমিদস্যুতা ও হামলার ফুটেজ প্রকাশ করায় হত্যার হুমকি,থানায় অভিযোগ
ফতুল্লা ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও একাধিক বৈষম্যবিরোধী মামলার আসামি নাহিদ হাসান সবুজের ভূমিদস্যুতা ও হামলার ফুটেজ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের মেয়ের স্বামীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আওয়ামীদোসর সবুজের বিরুদ্ধে। এ বিষয়ে ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী আল মুক্তাদির ফাহিম।তথ্যঅনুসারে, আওয়ামী লীগ নেতা নাহিদ হাসান সবুজের নেতৃত্বে নিজের আপন চাচা এবং চাচাতো বোনের উপর ভূমিদস্যুতাকে কেন্দ্র করে হামলা করে মারধর ও শ্লীলতাহানি করা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আওয়ামীলীগ নেতা সবুজ,শ্যামল,ছাত্রলীগের সিহাব,নাইম এবং বিএনপির কিছু স্থানীয় নেতার সম্মিলিত উদ্যোগে হামলা করা হয় কোতালের বাগের একজন ব্যবসায়ী নাসিরউদ্দিন তুহিন(মিতা), তার স্ত্রী এবং তার বড় মেয়ে নাসরিন জাহান তরির উপর।যানা যায়, সবুজ, শিহাবের নামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার বেশ কয়েকটি মামলা রয়েছে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায় আওয়ামী লীগের পতনের পরে সন্ত্রাসী সবুজ তার অপকর্ম চালিয়ে যেতে স্থানীয় কিছু বিএনপি নেতার সাথে আতাত করে দীর্ঘদিন পলাতক থাকার পরে এলাকায় প্রবেশ করেই শুরু করে তার সন্ত্রাসী কর্মকান্ড।
ফতুল্লা ইউনিয়ন ৫ং ওয়ার্ড যুবদলের সভাপতি মিঠু খান,সেচ্ছাসেবক দল নেতা আরিফ ও কোতালের বাগের শীর্ষ সন্ত্রাসী কিলার নয়নকে ম্যানেজ করে এলাকায় ফিরে তাদের সাথে গ্রুপিং করে সন্ত্রাসী কর্মকান্ড নতুন করে শুরু করেছে।
তবে সবুজের এ অপকর্মের বিষয়ে ভুক্তভোগী ব্যাবসায়ীর মেয়ের জামাই ভিডিও প্রকাশ করলে তাকে হত্যা হুমকি দেওয়া হয়।পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক অ্যাকাউন্ট ওপেন করে অপপ্রচার করতে থাকে।
এ বিষয়ে সবুজকে প্রধান অভিযুক্ত হিসেবে থানায় অভিযোগটি করা হয়।
এ বিষয়ে ফাহিম জানান,আমার কিংবা আমার স্বশুর স্ত্রী পরিবারের যদি কোনো ক্ষতি হয় সেটার জন্য দায়ী থাকবে আওয়ামী দোসর নাহিদ হাসান সবুজ