বিএনপি নেতার কাছে চাঁদা না পেয়ে তার ব্যাবসা প্রতিষ্ঠানে লুটপাট বৈষম্যবিরোধী মামলার আসামি রানার!
নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের রসুলপুর এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
অভিযোগে জানা যায়, স্থানীয় বিএনপি নেতা মোঃ সানি শিকদারের কাছে চাঁদা দাবি করেন আওয়ামী লীগ নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি রানা। তবে সানি শিকদার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, রাতের আঁধারে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এ সময় দুর্বৃত্তরা প্রতিষ্ঠানটি ভাঙচুর করে এবং মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
এছাড়াও হামলাকারীরা প্রতিষ্ঠানটিতে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জনাব তারেক রহমানের ছবি ভাঙচুর করে ছুঁড়ে ফেলে দেয়।
এ ঘটনায় ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী বিএনপি নেতা মোঃ সানি শিকদার জানান,আমরা প্রায় ২ বছর ধরে এখানে নির্মান সামগ্রীর ব্যাবসা করে আসছি।তবে বেশ কয়েকদিন যাবৎ আওয়ামীলীগ নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি রানা আমার কাছে মোটা অংকের টাকা চাঁদা চেয়ে আসছে।না দেওয়ায় সে রাতের আধারে আমার গোটা ব্যাবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায়।সেখানে থাকা টাকা এবং মূল্যবান মালামাল নিয়ে যায়।এ ঘটনায় আমি উপযুক্ত বিচার কামনা করছি